মেনু

পরিচালনা পর্ষদ

যাঁদের নিষ্ঠা, দিকনির্দেশনা ও ত্যাগে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিটি কার্যক্রম এগিয়ে চলেছে — আমাদের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।

উপদেষ্টা পরিষদ

প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ ও দিকনির্দেশনায় যাঁরা পরামর্শ দিয়ে থাকেন।

মুফতি রেজাউল করিম সাহেব (দা: বা:)

মুফতি রেজাউল করিম সাহেব (দা: বা:)

বিশিষ্ট উপদেষ্টা, এবং আন্তর্জাতিক এশিয়া ও ইউরোপ বিষয়ক সমন্বয়ক
মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে " মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ"-এর প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, বিস্তৃত ও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দ ও গভীর শ্রদ্ধার সঙ্গে ঘোষণা করছি যে, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও অভিজ্ঞ মুরুব্বী মুফতি রেজাউল করিম দা. বা.-কে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে—বিশেষ দায়িত্ব হিসেবে ইউরোপ ও এশিয়া মহাদেশের দেশসমূহে প্রতিষ্ঠানের আন্তর্জাতিক কার্যক্রমের সমন্বয় ও সম্প্রসারণে তিনি ভূমিকা রাখবেন। হযরত মুফতি রেজাউল করিম দা. বা. মিরপুর-৬, ঢাকার বাইতুর রহমান (PWD) জামে মসজিদের সম্মানিত মুহতারাম খতীব। একইসঙ্গে তিনি ঢাকা কেন্দ্রিক বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, শিক্ষা সচিব এবং অসংখ্য মাদ্রাসার সম্মানিত মুরুব্বী হিসেবে দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, জ্ঞানচর্চা ও সমাজকল্যাণে এবং মানবাধিকার এ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি দীর্ঘদিন থেকে রোহিঙ্গাদের সহযোগিতায় ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে এসেছেন। এবং তিনি এ বিষয়ে দীর্ঘ অভিজ্ঞ ব্যক্তিত্ব! হযরতের ইলমি প্রজ্ঞা, সুদীর্ঘ অভিজ্ঞতা, আন্তর্জাতিক পরিমণ্ডল সম্পর্কে ধারণা এবং বহু দেশ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা আমাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের অন্যতম ভিত্তি। আমরা প্রত্যাশা করি, তাঁর দূরদর্শী পরামর্শ, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা, সাহসী নেতৃত্ব ও আন্তর্জাতিক অভিজ্ঞতা মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের প্রত্যয়— মানবতার সেবাকে সীমান্তের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া। ইনশাআল্লাহ, একটি সুসংগঠিত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক প্রতিষ্ঠান হিসেবে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ দেশ-বিদেশের মানুষের আস্থা অর্জন করে মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে। 🤲 আল্লাহ তায়ালা হযরতের এই দায়িত্বকে কবুল করুন, তাঁর জ্ঞান ও অভিজ্ঞতায় বরকত দান করুন এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কবুল করুন। আমিন। মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবায় | বিশ্বমানবতার কল্যাণে | একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে..
সহিদুল ইসলাম সাইদ

সহিদুল ইসলাম সাইদ

বিশিষ্ট উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (আমেরিকা)🌍
সহিদুল ইসলাম সাঈদ বিশিষ্ট উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (আমেরিকা)🌍। "মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ" 🇧🇩🌐🌏 ​তিনি একজন সফল ব্যবসায়ী, উচ্চশিক্ষিত, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ দ্বীনদার ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি দেশ ও প্রবাসে নানামুখী সামাজিক, মানবিক ও দ্বীনি কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। কেবল নিজেই নন, বরং বন্ধুবান্ধব সহ সমাজের বহু মানুষকে এসব মহৎ উদ্যোগে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ​শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তাদের সার্বিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন। সর্বোপরি, মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও সামাজিক উন্নয়নে তিনি সর্বদা চিন্তাশীল ও নিবেদিত এক প্রাণপুরুষ।

কার্যনির্বাহী পরিষদ

প্রতিদিনের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে নিয়োজিত সদস্যবৃন্দ।

মো: আলাউদ্দীন মাহদী

মো: আলাউদ্দীন মাহদী

চেয়ারম্যান & সি.ই.ও
২০১৯ সালে করোনাকালীন সময়ে শায়েখ আলাউদ্দীন মাহদী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নির্বাহী প্রধান হিসেবে এটি পরিচালনা করছেন। তিনি একজন ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত মধ্যম পন্থা অবলম্বিত, মানবতার জন্য নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবঅধিকার কর্মী। দীর্ঘ স্টুডেন্ট লাইফ থেকে দীর্ঘ সময় ব্যাপী দেশি-বিদেশি বিভিন্ন দাতাসংস্থা, সামাজিক প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনের সঙ্গে কাজ করে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। মানবসেবা, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও অভিজ্ঞতা তাঁকে একজন নিবেদিত সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামিক স্থাপত্য : অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সরাসরি অবদান রেখেছেন। দ্বীনি অবকাঠামো উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের অসংখ্য মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক ও নিয়মিত দাতা হিসেবে দ্বীনি শিক্ষা ও জ্ঞান বিস্তারে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। শিক্ষাগত যোগ্যতা: অনার্স (Bachelor Honors) আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি সাইন্স অ্যান্ড টেকনোলজি (IIUST), সাভার। ইফতা (মুফতি) — উচ্চতর ইসলামিক ফিকহ, শরিয়াহ গবেষণা ও ফতোয়া বিষয়ে বিশেষায়িত শিক্ষা। জামিয়া তাকী উসমানী ঢাকা। দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) — আল-জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম ওলামা বাজার, ফেনী। ফাজিল, কুমিল্লা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা বোর্ড। হিফজুল কুরআন, সন্দ্বীপ,সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসা। (নেতৃত্ব ও লক্ষ্য) মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও CEO হিসেবে আলাউদ্দিন মাহদী অসহায় মানুষের কল্যাণে,মানবতার তরে শিক্ষা উন্নয়ন,স্বাস্থ্য সেবা মানবিক সহায়তা, ইসলামিক স্থাপত্য নির্মাণ, আর্থসামাজিক দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ সহ অসংখ্য মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর লক্ষ্য হলো মানুষের মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা এবং একটি কল্যাণমুখী সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা। যোগাযোগ ইমেইল: [email protected] ফোন: 01610138801 ওয়েবসাইট: www.mahdiwfb.org কেন্দ্রীয় কার্যালয়: মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।
মো: শহিদুল ইসলাম

মো: শহিদুল ইসলাম

ভাইস চেয়ারম্যান
মো: আফজাল হুসাইন

মো: আফজাল হুসাইন

মহাসচিব
আশিকুল ইসলাম (রাফুল)

আশিকুল ইসলাম (রাফুল)

প্রকল্প ডিরেক্টর
তিনি উক্ত ফাউন্ডেশন এর প্রকল্প সংক্রান্ত সকল কার্যক্রম মনিটরিং ও পরিচালনা করেন সমগ্র বাংলাদেশ ব্যাপী...
মোঃ ইউনুস আলী জার্দারি

মোঃ ইউনুস আলী জার্দারি

বিভাগীয় প্রকল্প পরিচালক
Chat with us on WhatsApp!