Mahdi Welfare Foundation Bangladesh-এর ওয়েবসাইটে প্রবেশ, ব্যবহার অথবা ওয়েবসাইটের মাধ্যমে কোনো অনুদান প্রদান করার মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহারের আগে এই শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন।
ট্রেডমার্ক
Mahdi Welfare Foundation Bangladesh এবং এই ওয়েবসাইটে ব্যবহৃত Foundation-এর নাম, লোগো, প্রতীক, স্লোগান ও অন্যান্য ব্র্যান্ড উপাদান Foundation-এর সম্পদ এবং প্রযোজ্য আইন অনুযায়ী সুরক্ষিত।
Foundation-এর লিখিত অনুমতি ছাড়া এসব নাম, লোগো বা প্রতীক এমন কোনো পণ্য, সেবা, প্রচারণা বা কার্যক্রমে ব্যবহার করা যাবে না যা Foundation-এর সঙ্গে সম্পর্কিত বলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে অথবা Foundation-এর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে।
কপিরাইট
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্ট, যার মধ্যে রয়েছে:
- লেখা
- ছবি
- গ্রাফিক্স
- লোগো
- আইকন
- ভিডিও
- অডিও
- ডিজাইন
- ডকুমেন্ট
- ডিজিটাল কনটেন্ট
Foundation-এর নিজস্ব সম্পদ অথবা যথাযথ অনুমতিতে ব্যবহৃত কনটেন্ট হতে পারে। Foundation-এর পূর্বানুমতি ছাড়া এসব কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনঃপ্রকাশ, পরিবর্তন, বিক্রি, বিতরণ অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
অননুমোদিত ব্যবহার বা কপিরাইট লঙ্ঘনের ক্ষেত্রে Mahdi Welfare Foundation Bangladesh প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
ওয়েবসাইট ব্যবহারের নিয়ম
ওয়েবসাইট ব্যবহার করার সময় ব্যবহারকারীকে অবশ্যই:
- সঠিক ও বৈধ তথ্য প্রদান করতে হবে
- অন্য ব্যক্তির পরিচয় বা তথ্য ব্যবহার করা যাবে না
- প্রতারণামূলক কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না
- Website-এর নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা যাবে না
- Malware, Virus বা ক্ষতিকর কোনো Code ব্যবহার করা যাবে না
- Foundation-এর Website বা Server-এর স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা যাবে না
- কোনো বেআইনি কার্যক্রমের জন্য Website ব্যবহার করা যাবে না
এই শর্তাবলি লঙ্ঘন করা হলে Foundation প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যবহারকারীর Website Access সীমিত বা বন্ধ করার অধিকার রাখে।
অনুদান প্রদান
Website-এর মাধ্যমে কোনো ব্যক্তি অনুদান প্রদান করলে তিনি নিশ্চিত করছেন যে:
- প্রদত্ত তথ্য সঠিক
- প্রদত্ত অর্থ বৈধ উৎস থেকে এসেছে
- তিনি স্বেচ্ছায় অনুদান প্রদান করছেন
- Payment-এর জন্য ব্যবহৃত মাধ্যম বা অ্যাকাউন্ট ব্যবহারের বৈধ অধিকার তার রয়েছে
অনুদান প্রদানের পর সংশ্লিষ্ট অনুদান Foundation-এর নির্ধারিত কল্যাণমূলক কার্যক্রমে ব্যবহারের জন্য গ্রহণ করা হবে।
কোনো নির্দিষ্ট প্রকল্প বা উদ্দেশ্যে অনুদান প্রদান করা হলে Foundation সংশ্লিষ্ট প্রকল্পের প্রয়োজন, বাস্তব পরিস্থিতি এবং প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সেই অর্থ ব্যবহার বা বরাদ্দ করার অধিকার সংরক্ষণ করে।
রিফান্ড ও অনুদান ফেরত নীতিমালা
আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন সকল পেমেন্ট অফেরতযোগ্য (Non-Refundable)।
তবে প্রযুক্তিগত সমস্যার কারণে একই পেমেন্ট একাধিকবার সম্পন্ন হলে বা পেমেন্ট কেটে নেওয়ার পর সেবা/লেনদেন সম্পন্ন না হলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিফান্ড প্রযোজ্য হলে যাচাই ও অনুমোদনের পর সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে ব্যাংক বা পেমেন্ট সেবা প্রদানকারীর কারণে সময় কিছুটা বেশি লাগতে পারে।
ব্যবহারকারীর প্রদান করা তথ্য ও কনটেন্ট
আপনি যদি আমাদের Website-এর মাধ্যমে কোনো মতামত, পরামর্শ, ছবি, ভিডিও, মন্তব্য বা অন্যান্য কনটেন্ট প্রদান করেন তাহলে সেই কনটেন্টের আইনগত বৈধতা এবং তা ব্যবহারের অধিকার আপনার রয়েছে বলে আপনি নিশ্চিত করছেন। কোনো কনটেন্ট যদি:
- বেআইনি হয়
- আপত্তিকর হয়
- বিভ্রান্তিকর হয়
- অন্যের অধিকার লঙ্ঘন করে
- Foundation-এর কার্যক্রম বা নীতিমালার পরিপন্থী হয়
তাহলে Mahdi Welfare Foundation Bangladesh সেই কনটেন্ট অপসারণ বা ব্যবহার সীমিত করার অধিকার সংরক্ষণ করে।
তৃতীয় পক্ষের লিংক
আমাদের Website-এ প্রয়োজনে তৃতীয় পক্ষের Website, Payment Gateway বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের লিংক থাকতে পারে। এসব তৃতীয় পক্ষের Website-এর কার্যক্রম, Privacy Policy, Security বা Content-এর জন্য Mahdi Welfare Foundation Bangladesh দায়ী নয়।
ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের Website ব্যবহারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের Terms & Conditions এবং Privacy Policy পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শর্তাবলির পরিবর্তন
Mahdi Welfare Foundation Bangladesh প্রয়োজনে যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলি সংশোধন, পরিবর্তন বা হালনাগাদ করতে পারে। পরিবর্তিত শর্তাবলি Website-এ প্রকাশ করার পর তা কার্যকর বলে গণ্য হবে।
তাই ব্যবহারকারীদের নিয়মিতভাবে এই পেজটি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
যোগাযোগ
এই ব্যবহারের শর্তাবলি, অনুদান বা রিফান্ড সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে নিচের ঠিকানায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।