শিক্ষা গবেষণা আবিষ্কার তহবিল
শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে আপনিও সহযোগিতার অংশীদার হোন।
হাদীস
যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদীস ২৬৯৯
সুনান আবু দাউদ, হাদীস ৪৯৪৬ (সংক্ষেপিত)
বিবরণ
শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। মেধাবী শিক্ষার্থী, তরুণ গবেষক এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী ব্যক্তিদের অনেক সময় প্রয়োজনীয় অর্থের অভাবে তাদের গবেষণা ও নতুন আবিষ্কারের কাজ এগিয়ে নিতে পারেন না। মাহদি চ্যারিটি অর্গানাইজেশনের শিক্ষা গবেষণা ও আবিষ্কার তহবিলের মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করা হবে। আপনার অনুদান একজন মেধাবী শিক্ষার্থী বা গবেষকের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমাজের জন্য নতুন জ্ঞান ও কার্যকর সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্যয়ের খাত
- গবেষণা প্রকল্পে আর্থিক সহায়তা
- শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ
- গবেষণা ও তথ্য সংগ্রহের ব্যয়
- গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম
- বই ও শিক্ষামূলক উপকরণ
- উদ্ভাবনী প্রকল্পে সহযোগিতা
- প্রশিক্ষণ ও কর্মশালা
- প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা সহায়তা
শিক্ষা গবেষণা আবিষ্কার তহবিল
শিক্ষা ও গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে আপনিও সহযোগিতার অংশীদার হোন।