মেনু

আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন

মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সহায়তা, সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের প্রতিটি উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত।

আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন

আমরা যেসব বিষয় নিয়ে কাজ করি

আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন — এর অধীনে পরিচালিত কার্যক্রমসমূহ

01

অবহেলিতদের কর্মমুখী প্রশিক্ষণ

সমাজের অবহেলিত নারী, বিধবা ও দরিদ্র জনগোষ্ঠীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

02

নারী ও প্রতিবন্ধী উন্নয়ন

ভাসমান প্রতিবন্ধী ও দুঃস্থ নারীদের হস্ত ও কুটির শিল্প এবং গবাদিপশু-মৎস্য পালনে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা।

03

দক্ষতা উন্নয়ন ও উপকরণ বিতরণ

কম্পিউটার, ফ্রিল্যান্সিং, সেলাই ও মোবাইল মেরামতের মতো প্রশিক্ষণ প্রদান এবং কর্মমুখী উপকরণ (যেমন: সেলাই মেশিন, ভ্যান) বিতরণ করা।

04

কৃষি ও গ্রামীণ উন্নয়ন

কৃষকদের আধুনিক প্রযুক্তি, বিনামূল্যে বীজ-সার প্রদান এবং খামার প্রতিষ্ঠায় ঋণ ও ভেটেরিনারি সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ।

05

যাকাতভিত্তিক কর্মসংস্থান

সঠিক নিয়মে যাকাত ও সদকা সংগ্রহ করে দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী প্রকল্প বাস্তবায়নে তা কাজে লাগানো।

06

সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও পুঁজি সহায়তা

দরিদ্রদের সচ্ছলতা ফেরাতে নগদ অর্থ সহায়তার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় সুদমুক্ত ঋণ ও প্রয়োজনীয় পুঁজি প্রদান করা।

07

প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন

শহর ও গ্রামের সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা।

08

তরুণদের কর্মসংস্থান সৃষ্টি

মাহদী ওয়েলফেয়ার স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’-এর মাধ্যমে যুগোপযোগী প্রশিক্ষণে বছরে ১ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা।

09

জনকল্যাণ ও অবকাঠামো উন্নয়ন

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশনসহ সার্বিক জনকল্যাণে বহুমুখী প্রকল্প গ্রহণ এবং সুবিধাবঞ্চিতদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা।

10

মাথাপিছু আয় বৃদ্ধি

সমাজের বিভিন্ন স্তরে নিত্য-নতুন কাজের সুযোগ তৈরি করে সাধারণ মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখা।

11

দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধি

যুগোপযোগী প্রশিক্ষণ ও বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সমৃদ্ধ দেশ গঠনে কাজ করা।

12

বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণ

দেশের বেকার যুবক-যুবতীদের জন্য উপযুক্ত ও আধুনিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন এবং তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা।

13

প্রতিবন্ধী পুনর্বাসন ও সচেতনতা

প্রতিবন্ধীদের বেকারত্ব দূর করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সুপরিকল্পিত পরিবার গঠনে তাদের উদ্বুদ্ধ করা।

14

শিক্ষিত বেকারদের কর্মমুখী প্রশিক্ষণ

শিক্ষিত বেকার ও দরিদ্রদের জন্য কম্পিউটার, ড্রাইভিং, সেলাই, মৎস্য ও গবাদিপশু পালনের মতো বাস্তবমুখী প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ।

15

ভূমিহীন ও অসহায়দের সহায়তা

সামাজিকভাবে অবহেলিত নারী-পুরুষ, ভূমিহীন এবং দুঃস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও উদ্যোগ গ্রহণ।

16

যৌথ আয়বর্ধক প্রকল্প

সদস্যদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং যৌথ প্রচেষ্টায় আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করা।

17

আলেম ও ইমামদের স্বাবলম্বীকরণ

আলেম সমাজ এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করা এবং জাতীয় অর্থনীতিতে সম্পৃক্ত করা।

18

উদ্যোক্তা তৈরি ও বাজারজাতকরণ

নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক কর্মশালা, উৎপাদিত পণ্যের অনলাইন ও অফলাইন বাজার তৈরি এবং সমবায়ভিত্তিক কাজের সুযোগ সৃষ্টি।

অন্যান্য কার্যক্রমসমূহ

01 শিক্ষা, গবেষণা ও আবিষ্কার ইসলাম ও আধুনিক সমন্বিত শিক্ষার প্রচার-প্রসার,ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষসাধনে এবং সৃজনশীল নিত্য-নতুন জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনী,গবেষণা উদ্যোগকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা.. 02  স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা সুবিধা বঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে/স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যেকোনো দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান করা। 03 স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় কেন্দ্র স্থাপন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি স্থাপন এবং জনকল্যাণমূলক টেকসই অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা। 04 দাওয়াহ ও সংস্কৃতি নৈতিক ও ইসলামিক মূল্যবোধের বিকাশ, সঠিক দ্বীনি দাওয়াত প্রচার এবং সুস্থ ইসলামিক ও দেশীয় সংস্কৃতির প্রসার ঘটানো, এবং অপসংস্কৃতির অপসারণের ভূমিকা 05 জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা, বনায়ন।  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ,প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা সৃষ্টি করা সহ বিভিন্ন কার্যক্রম
Chat with us on WhatsApp!