শিক্ষা, গবেষণা ও আবিষ্কার
মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সহায়তা, সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের প্রতিটি উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত।
জ্ঞানের আলোয় রাঙাই স্বপ্নময় পৃথিবী….
"শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায়"
"পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক, নিজেকে প্রতিষ্ঠিত করুক মানবতাবাদী আদর্শ মানুষ হিসেবে।"
পরিকল্পিত শিক্ষা মানবজীবনের সঠিক গতিপথ তৈরি করে দেয়।
মানুষের ভেতর জাগিয়ে তোলে নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং পরিশোধিত জীবন
একটি আলোকিত সত্য-সুন্দর মানবিক সমাজ বিনির্মাণে সুপরিকল্পিত শিক্ষার কোনো বিকল্প নেই।
যেসকল জাতি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, তারাই আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, মনস্তাত্ত্বিক দিক-সকল ক্ষেত্রেই তারা বহু-বহুগুণ এগিয়ে।
তবে সেই শিক্ষা হতে হবে স্বতঃস্ফূর্ত, আনন্দময় এবং সত্যনিষ্ঠ,প্রভু প্রদত্ত নির্দেশনা অনুযায়ী..
তাহলে এখনো যদি আমরা সচেতন না হই?
উম্মাহকে গড়ে তোলার প্রকল্পে যদি হাত না দেই?
উম্মাহকে জাহিলিয়াত থেকে মুক্তি করতে আমাদের কি কোন করণীয় নেই???
অন্যথায়
কেয়ামতের মাঠে আমাদের কি জবাব হবে??????
আর দুনিয়াতেও কোনো দিনই আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না বিশ্বমঞ্চে।
এ অভিপ্রায়ে 'মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ' ঠিক এই জায়গাটিতে সবার আগে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে চায়…
তাই সারাদেশে নিরলসভাবে কাজ করতে বদ্ধপরিকর।
ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে সৃষ্টি হবে বহুমুখী বিশ্বমানের আদর্শ মডেল শিক্ষা কার্যক্রম..
আর এই লক্ষ্যে এগিয়ে যেতে ফাউন্ডেশন কর্তৃক পরিকল্পিত ভাবে বেশকিছু কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করেছে …
প্রিয় দ্বীনি ভাই ও বোন,
ইতিহাস সাক্ষ্য দেয়— মুসলিম উম্মাহই এক সময় ছিল জ্ঞান, বিজ্ঞান ও সভ্যতার অগ্রদূত। বাগদাদের বায়তুল হিকমাহ ছিল বিশ্বের জ্ঞানের কেন্দ্র। আল-খোয়ারিজমির গণিত, ইবনে সিনার চিকিৎসাবিদ্যা—তাদের হাত ধরেই আধুনিক বিশ্বের ভিত্তি নির্মিত হয়েছে।
কিন্তু আজ?
সেই উম্মাহর বড় একটি অংশ শিক্ষার অভাবে পিছিয়ে। আমাদের দেশেও হাজারো মেধাবী শিশু শুধুমাত্র সামান্য সহায়তার অভাবে পড়ালেখা থেকে ঝরে পড়ছে। শিক্ষা সহায়তার অভাবে যখন একটি শিশু পড়ালেখা ছেড়ে দেয়, তখন জাতি কেবল একজন শিক্ষার্থী হারায় না—হারায় একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ, একজন সম্ভাব্য উদ্যোক্তা, নেতা, গবেষক বা দাঈ।
এই বাস্তবতা বদলাতেই কাজ করছে মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
আমরা বিশ্বাস করি—পতনের মূলে যদি থাকে শিক্ষা থেকে বিচ্ছিন্নতা, তবে পুনর্জাগরণের পথও শিক্ষাতেই।
এই বিশ্বাস থেকেই শিক্ষা,গবেষণা আবিষ্কার এই স্লোগানকে সামনে রেখে প্রশিক্ষণের মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই কুরআন ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আত্মবিশ্বাসী প্রজন্ম।
অন্যান্য কার্যক্রমসমূহ
গ্যালারি
শিক্ষা, গবেষণা ও আবিষ্কার — এর ছবি ও ভিডিও