মেনু

 স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা

মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সহায়তা, সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের প্রতিটি উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত।

আমরা যেসব বিষয় নিয়ে কাজ করি

 স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা — এর অধীনে পরিচালিত কার্যক্রমসমূহ

01

অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা

ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে অসুস্থ রোগীদের চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা।

02

ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন

অসহায় ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা।

03

ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা।

04

মা ও শিশু স্বাস্থ্যসেবা

প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন এবং শিশু খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা।

05

দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ বিতরণ আর্থিক সহযোগিতা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা।

06

লাশ দাফন ও সৎকার সহায়তা

বেওয়ারিশ লাশের দাফন কাফন এবং প্রবাসীদের লাশ দেশে এনে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সহযোগিতা করা।

07

খাদ্য পানি ও স্যানিটেশন সহায়তা

অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিরাপদ পানীয় জল খাদ্য বিতরণ এবং স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করা।

08

রমজান ও কুরবানি কর্মসূচি

রমজানে ইফতার ও সেহেরী বিতরণ এবং কুরবানিতে পশু জবাই করে অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা।

09

শীতবস্ত্র ও মৌসুমি সহায়তা

শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রয়োজন অনুযায়ী মৌসুমি সহায়তা প্রদান করা।

10

অসহায় মানুষ ও পথশিশু পুনর্বাসন

অসহায় বিধবা বৃদ্ধ নারী পুরুষ ও পথশিশুদের সেবা ও পুনর্বাসনের পাশাপাশি অন্ন বস্ত্র বাসস্থান ও মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করা।

11

জরুরি চিকিৎসা ও রক্ত সহায়তা

দুর্ঘটনা অগ্নিকাণ্ড দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের চিকিৎসা এবং জরুরি রক্তের ব্যবস্থা করতে সহযোগিতা করা।

12

সুদমুক্ত আর্থিক সহায়তা

দুর্যোগ ও সংকটকালীন সময়ে আর্থিক সাহায্য এবং কর্যে হাসানাহ প্রদানের মাধ্যমে সুদমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা।

অন্যান্য কার্যক্রমসমূহ

01 শিক্ষা, গবেষণা ও আবিষ্কার ইসলাম ও আধুনিক সমন্বিত শিক্ষার প্রচার-প্রসার,ডিজিটাল প্রযুক্তির উৎকর্ষসাধনে এবং সৃজনশীল নিত্য-নতুন জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনী,গবেষণা উদ্যোগকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা.. 02 আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ঘটানো 03 স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় কেন্দ্র স্থাপন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদি স্থাপন এবং জনকল্যাণমূলক টেকসই অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা। 04 দাওয়াহ ও সংস্কৃতি নৈতিক ও ইসলামিক মূল্যবোধের বিকাশ, সঠিক দ্বীনি দাওয়াত প্রচার এবং সুস্থ ইসলামিক ও দেশীয় সংস্কৃতির প্রসার ঘটানো, এবং অপসংস্কৃতির অপসারণের ভূমিকা 05 জলবায়ু পরিবর্তন ও  পরিবেশ রক্ষা  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ,প্লাস্টিক দূষণ রোধ এবং জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা সৃষ্টি করা সহ বিভিন্ন কার্যক্রম

গ্যালারি

 স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা — এর ছবি ও ভিডিও

গ্যালারি
গ্যালারি
গ্যালারি
Chat with us on WhatsApp!