স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন
মাহদী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ মানবতার সেবা, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য সহায়তা, সামাজিক উন্নয়ন ও পুনর্বাসনসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের প্রতিটি উদ্যোগ সমাজের দুর্বল ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিবেদিত।
আমরা যেসব বিষয় নিয়ে কাজ করি
স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন — এর অধীনে পরিচালিত কার্যক্রমসমূহ
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নির্মাণ
মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে দাতব্য হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা এবং তা পরিচালনা করা।
এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা
অসহায় শিশু ও প্রবীণদের নিরাপদ আশ্রয়ের জন্য এতিমখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণ এবং তা সুন্দরভাবে পরিচালনা করা।
ইসলামিক ঐতিহ্য সংরক্ষণ
ধর্মীয় মূল্যবোধ বিকাশে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ ও স্থাপত্য যথাযথভাবে সংরক্ষণ করা।
শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন
শিক্ষার মান ও পরিবেশ উন্নত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো এবং গবেষণা ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
ধর্মীয় স্থাপনায় সহায়তা ও সম্প্রীতি
মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় স্থাপনার উন্নয়নে সহায়তা (যেমন: ওজুখানা নির্মাণ) এবং মানবিকতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা।
পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ
উন্নত জীবনের লক্ষ্যে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণ প্রকল্প গ্রহণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
কমিউনিটি সেন্টার ও সামাজিক সম্প্রীতি
পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে কমিউনিটি সেন্টার নির্মাণ এবং বিভিন্ন সামাজিক সম্প্রীতিমূলক কর্মসূচির আয়োজন করা।
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণ
মানুষের যাতায়াত সহজ করতে গ্রামীণ রাস্তাঘাট ও খাল-বিলে সাঁকো নির্মাণসহ বহুমুখী সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা।
আবাসন প্রকল্প ও পুনর্বাসন
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তাসহ পুনর্বাসন এবং হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নির্মাণ করা।
বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প
শহর ও গ্রামে মানবতার কল্যাণে গভীর-অগভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
অন্যান্য কার্যক্রমসমূহ
গ্যালারি
স্থাপত্য নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন — এর ছবি ও ভিডিও